- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আম-আঁটির ভেঁপু (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আম-আঁটির ভেঁপু (সৃজনশীল প্রশ্ন)
মারুফ ও রোজিনার সংসারে অভাব লেগেই থাকে। দিনমজুর মারুফের স্ত্রী রোজিনা অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। তারপরও তাদের সংসারে অভাব দূর না হওয়ায় মন খারাপ করে থাকে রোজিনা। মারুফ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে, 'চিন্তা করোনা আগামী মাসে ইট ভাটায় কাজ পেলে তোমাকে আর বাড়ি বাড়ি যেয়ে কাজ করতে হবে না।' অবশ্য, তাদের দুই মেয়ে নাদিয়া ও নাতাশাকে পরিবারের অভাবের গ্লানি গ্রাস করতে পারে না; গ্রামের সজীব প্রকৃতিই তাদের দুই বোনকে মানসিক প্রশান্তিতে ভরিয়ে রাখে।
ক. দুর্গার বয়স কত?
খ. বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন?
গ. উদ্দীপকে মারুফের সান্ত্বনা বাণী 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন প্রসঙ্গকে স্মরণ করিয়ে দেয়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
ঘ. "গ্রামের সজীব প্রকৃতিই তাদের দুই বোনকে মানসিক প্রশান্তিতে ভরিয়ে রাখে"- উদ্দীপকের এ বাক্যটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের প্রকৃতি চেতনার আলোকে বিশ্লেষণ করো।
আম-আঁটির ভেঁপু (গদ্য) - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

