• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মানুষ মুহম্মদ (স.) (গদ্য)
মানুষ মুহম্মদ (স.) (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মোহাম্মদ ওয়াজেদ আলী (লেখক-পরিচিতি)

মোহাম্মদ ওয়াজেদ আলী ১৮৯৬ খ্রিষ্টাব্দে (২৯ শে ভাদ্র ১৩০৩ বঙ্গাব্দ) সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মাদী, দৈনিক মোহাম্মাদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: মহামানুষ মুহসীন, মরুভাস্কর, সৈয়দ আহমদ, স্মার্ণানন্দিনী, ছোটদের হযরত মুহম্মদ ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য। স্বাস্থ্যগত কারণে তিনি ১৯৩৫ খ্রিষ্টাব্দে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৮ই নভেম্বর মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ