- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- শিক্ষা ও মনুষ্যত্ব (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শিক্ষা ও মনুষ্যত্ব (শব্দার্থ ও টীকা)
নিগড়-শিকল, বেড়ি।
তিমির-অন্ধকার।
ক্ষুৎপিপাসা-ক্ষুধা ও তৃষ্ণা।
ফতুর-নিঃস্ব, সর্বস্বান্ত।
লেফাফাদুরস্তি-বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে ফাঁপা।
বেড়ি-শিকল, শৃঙ্খল।
হামেশা- সবসময়, সর্বক্ষণ।
উন্মোচন-উন্মুক্ত করা।
পিঞ্জরবদ্ধ-খাঁচায় বন্দি।
জীবসত্তা-জীবের অস্তিত্ব।
মানবসত্তা-মানুষের অস্তিত্ব। মানবসত্তা বলতে লেখক মনুষ্যত্বকে বুঝিয়েছেন। শিক্ষার মাধ্যমে এই মনুষ্যত্ব অর্জন করা যায়। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি- লেখকের মতে আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়।
কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? খাওয়া-পরার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না। এ জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা। শিক্ষার মাধ্যমেই এ স্বাধীনতা অর্জিত হয়।
শিক্ষা ও মনুষ্যত্ব (গদ্য) - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

