• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • শিক্ষা ও মনুষ্যত্ব (গদ্য)
শিক্ষা ও মনুষ্যত্ব (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শিক্ষা ও মনুষ্যত্ব (বহুনির্বাচনি প্রশ্ন)

১। মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে?
ক. অর্থনৈতিক মুক্তির
খ. আত্মিক মুক্তির
গ. চিন্তার স্বাধীনতা
ঘ. বুদ্ধির স্বাধীনতা

২। আত্মিক মৃত্যু বলতে লেখক কী বুঝিয়েছেন?
i. স্বাভাবিক মৃত্যু
ii. নৈতিক অধঃপতন
iii. মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

বিশিষ্ট ব্যবসায়ী শুকুর মিয়া তার স্কুল-পড়ুয়া ছেলেকে ব্যবসায়ের কাজে নিয়োজিত করেন। তিনি মনে করেন টাকাই জীবনের মূল। দুনিয়াতে যার যত টাকা সে তত বেশি সুখী।

৩। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে উদ্দীপকের শুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে-
i. ক্ষুৎপিপাসা
ii. আত্মার অমৃত
iii. অর্থলিপ্সা

নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪। শুকুর মিয়ার মানসিকতা পরিবর্তন হতে পারে যদি তিনি-
ক. অর্থলিপ্সাকে জীবন-সাধনা মনে না করেন।
খ. শিক্ষার প্রয়োজনীয় দিককে গুরুত্ব দেন।
গ. অর্থচিন্তার নিগড়ে সর্বদা বন্দি থাকেন।
ঘ. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তিকে বড় করে না দেখেন।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ