- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
বাংলাদেশ কীভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে?
উত্তর: কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, সেচ, সার প্রভৃতি প্রয়োগ করা হয়। প্রযুক্তি ব্যবহারের ফলে পূর্বের তুলনায় অধিক উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, যা সমাজ থেকে ক্ষুধার কষ্ট লাঘব করেছে।
বাংলাদেশের সামাজিক পরিবর্তন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

