- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
শহরে বস্তির উদ্ভব হয়েছে কেন?
উত্তর: শিল্পায়নের কারণে শহরে বস্তির উদ্ভব হয়েছে। যেসব স্থানে পোশাক শিল্প, চামড়া শিল্প, চুড়ি শিল্প, তামাক-বিড়ি শিল্প গড়ে উঠেছে সেসব স্থানে বস্তির উদ্ভব হয়েছে। নদীভাঙন, দারিদ্রতা, বেকারত্ব প্রভৃতি কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে কর্মের' খোঁজে। নতুন শহরে আসা এসব লোকজন শহরের নোংরা এবং পরিত্যক্ত জায়গাগুলোতে বস্তির সৃষ্টি করে থাকে। অপ্রতুল নাগরিক সুবিধা, বৈষম্য বস্তিগুলো সামাজিক জীবনে দ্বন্দ্ব-সংঘাতের পরিবেশ সৃষ্টি করে।
বাংলাদেশের সামাজিক পরিবর্তন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

