- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে কীভাবে?
উত্তর: শিল্পায়নের অবশ্যম্ভাবী ফল হলো নগরায়ণ। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবুন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই নগরায়ণ। শিল্পায়ন কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থাকে শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি এবং সমাজে রূপান্তরিত করে। শিল্পের প্রসারের ফলে বেকারত্ব ঘোচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে। ফলে নগরায়ণ ঘটছে।
বাংলাদেশের সামাজিক পরিবর্তন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

