- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা লেখ।
উত্তর: সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা অপরিসীম। পরিবর্তনশীল সমাজব্যবস্থায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় নারী শুধু গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবন্ধ ছিল। কিন্তু এখন নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। নারীদের এসব কার্যক্রম সমাজকে পরিবর্তন করছে। এভাবেই নারীরা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।
বাংলাদেশের সামাজিক পরিবর্তন - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

