• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • রাষ্ট্র, নাগরিকতা ও আইন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আইনের উৎস

আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের ৬টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো:
১. প্রথা

২. ধর্ম

৩. বিচার সংক্রান্ত রায়

৪. বিজ্ঞানসম্মত আলোচনা

৫. ন্যায়বোধ ও

৬. আইনসভা।

১. প্রথা : প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার-আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এ সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে, এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন-ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে।

২. ধর্ম: মানুষের ওপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকেই মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে। তাই ধর্ম, ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি প্রভাব বিস্তার করে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধানই রাষ্ট্রীয় আইন হিসেবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কুরআন ও শরিয়ার ওপর নির্ভরশীল। হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, যেমন- বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির ওপর নির্ভরশীল। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইনরূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বাংলাদেশে বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন মেনে চলে। সকল ধর্মেরই অন্যতম প্রধান শিক্ষা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করা।

৩. বিচারসংক্রান্ত: বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায়ও আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় আইনে পরিণত হয়। তাই দেখা যায়, বিচারকের রায়ও আইনের একটি উৎস।

৪. বিজ্ঞানসম্মত আলোচনা: আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলিও আইনের উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্র প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল‍্যাকস্টোন, আমেরিকার কেল্ট, ইসলামি আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা (রা.) প্রমুখের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে।

৫. ন্যায়বোধ: বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায়বিধান করতে ব্যর্থ হন তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি প্রকৃষ্ট উৎস।

৬. আইনসভা: আধুনিক রাষ্ট্রে আইনসভাই আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ আছে। এ আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্র প্রধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়।

রাষ্ট্র, নাগরিকতা ও আইন - অন্যান্য প্রশ্ন

রাষ্ট্রের ধারণারাষ্ট্রের উপাদানরাষ্ট্রের কার্যাবলিনাগরিকের ধারণানাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যআইনের ধারণাআইনের বৈশিষ্ট্যআইনের উৎসসুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তারাষ্ট্র সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান'- ব্যাখ্যা কর।রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? ব্যাখ্যা কর।সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে কেন?রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?রাষ্ট্রের কাজ কী?কারা রাষ্ট্র সৃষ্টি করেছে?ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী?অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র কী?রাষ্ট্র সম্পর্কে ধারণা দাও।রাষ্ট্রের উপাদানগুলোর নাম লেখ।রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান কোনটি?রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হওয়া প্রয়োজন?রাষ্ট্র গঠনের দ্বিতীয় অপরিহার্য উপাদান সম্পর্কে লেখ।জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কীভাবে?রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান সম্পর্কে লেখ।সরকার কীভাবে গঠিত হয়?সরকার বলতে কী বোঝ?রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সম্পর্কে লেখ।সার্বভৌমত্ব কাকে বলে?সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ দিকটি সম্পর্কে লেখ।সার্বভৌম ক্ষমতার বাহ্যিক দিকটি সম্পর্কে লেখ।রাষ্ট্র গঠনে কয়টি উপাদান আবশ্যক?আধুনিক রাষ্ট্র কয় ধরনের কার্যাবলি সম্পন্ন করে?রাষ্ট্রের অপরিহার্য কাজ কাকে বলে?রাষ্ট্রের কাজ সম্পর্কে ম্যাকাইভার কী বলেছেন?রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে লেখ।অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?গ্রিক নগররাষ্ট্রে কাদেরকে নাগরিক বলা হতো?হ্যারল্ড জে. লাস্কি নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?অধ্যাপক গেটেল নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?নাগরিকত্ব বলতে কী বোঝায়?বৃহৎ অর্থে নাগরিক কে?নাগরিকের অধিকার ও কর্তব্যের সম্পর্ক কেমন?নাগরিকের প্রধান কর্তব্য কী?আইন অমান্য করলে কী হয়?ভোটদানের ক্ষেত্রে নাগরিকের কর্তব্য কী?রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস সম্পর্কে লেখ।রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য সম্পর্কে লেখ।রাষ্ট্র সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান'- ব্যাখ্যা কর।রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি? ব্যাখ্যা কর।সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে কেন?রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?রাষ্ট্রের কাজ কী?কারা রাষ্ট্র সৃষ্টি করেছে?ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী?অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র কী?রাষ্ট্র সম্পর্কে ধারণা দাও।রাষ্ট্রের উপাদানগুলোর নাম লেখ।রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান কোনটি?রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হওয়া প্রয়োজন?রাষ্ট্র গঠনের দ্বিতীয় অপরিহার্য উপাদান সম্পর্কে লেখ।জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কীভাবে?রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান সম্পর্কে লেখ।সরকার কীভাবে গঠিত হয়?সরকার বলতে কী বোঝ?রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সম্পর্কে লেখ।সার্বভৌমত্ব কাকে বলে?সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ দিকটি সম্পর্কে লেখ।সার্বভৌম ক্ষমতার বাহ্যিক দিকটি সম্পর্কে লেখ।রাষ্ট্র গঠনে কয়টি উপাদান আবশ্যক?আধুনিক রাষ্ট্র কয় ধরনের কার্যাবলি সম্পন্ন করে?রাষ্ট্রের অপরিহার্য কাজ কাকে বলে?রাষ্ট্রের কাজ সম্পর্কে ম্যাকাইভার কী বলেছেন?রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে লেখ।অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?গ্রিক নগররাষ্ট্রে কাদেরকে নাগরিক বলা হতো?হ্যারল্ড জে. লাস্কি নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?অধ্যাপক গেটেল নাগরিকের সংজ্ঞায় কী বলেছেন?নাগরিকত্ব বলতে কী বোঝায়?বৃহৎ অর্থে নাগরিক কে?নাগরিকের অধিকার ও কর্তব্যের সম্পর্ক কেমন?নাগরিকের প্রধান কর্তব্য কী?আইন অমান্য করলে কী হয়?ভোটদানের ক্ষেত্রে নাগরিকের কর্তব্য কী?রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস সম্পর্কে লেখ।রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য সম্পর্কে লেখ।রাষ্ট্রের সংজ্ঞা লেখ।অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কী?অধ্যাপক গার্নারের রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞাটি লেখ।আর, এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী?রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছেন?এরিস্টটল কোন দেশের অধিবাসী?রাষ্ট্র কী?রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?প্রত্যেক মানুষ কোথায় বাস করে?ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোর জনসংখ্যা কত?রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ”- উক্তিটি কার?রাষ্ট্রগঠনের মূল উপাদান কয়টি?রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?রাষ্ট্রের দ্বিতীয় উপাদান কোনটি?রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি?রাষ্ট্র কয় ধরনের কার্যাবলি পালন করে?রাষ্ট্রের প্রাথমিক কাজ কোনটি?রাষ্ট্রের অন্যতম অপরিহার্য কাজ কোনগুলো?রাষ্ট্রের মৌলিক কাজ কী?বর্তমানে নগররাষ্ট্রের স্থলে কোন রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে?'The Modern State' গ্রন্থের লেখক কে?নাগরিক কাকে বলে?এরিস্টটল প্রদত্ত নাগরিকের সংজ্ঞাটি লেখ।নাগরিক শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?নাগরিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে?নাগরিক কে?রাষ্ট্রে বসবাসকারী জনগণকে কী বলা হয়?অধ্যাপক গেটেল-এর মতে নাগরিক কী?সুনাগরিক বলতে কী বোঝ?নাগরিকের প্রধান কর্তব্য কী?রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কী মেনে চলতে হয়?কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে?ইসলামিক রাষ্ট্রের আইন কিসের ওপর নির্ভরশীল?আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?আইন কাকে বলে?আইন মানুষের কী নিয়ন্ত্রণ করে?টি. এইচ. গ্রিনের মতে আইন কী?অধ্যাপক হল্যান্ড কর্তৃক প্রদত্ত আইনের সংজ্ঞাটি লেখ।কোনটি এক ধরনের আদেশ বা নিষেধ?আইনের ছয়টি প্রধান উৎসের উল্লেখ করেছেন কে?আইনের প্রধান উৎস কয়টি?আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কী?কোনটি নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য?রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কী?অধিকার ও কর্তব্য পরস্পর কী?সাধারণভাবে আইনের অনুশাসন কয়টি ধারণা প্রকাশ করে?আইনের শাসন কী?কোনটি রাষ্ট্রের সকলের জন্য সমভাবে প্রযোজ্য হয়?নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?'প্রতিটি সন্তানই রাষ্ট্রের সন্তান'-ব্যাখ্যা কর।রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা কর।জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?সার্বভৌমত্ব বলতে কী বোঝায়?'সার্বভৌমত্ব রাষ্ট্রের মুখ্য উপাদান'-ব্যাখ্যা কর।রাষ্ট্র গঠনের অপরিহার্য তৃতীয় উপাদানটির বর্ণনা দাও।লন্ডন রাষ্ট্র নয় কেন?রাষ্ট্র গঠনের যেকোনো একটি উপাদান ব্যাখ্যা কর।রাষ্ট্রের উপাদান হিসেবে জনসমষ্টির ব্যাখ্যা দাও।রাষ্ট্রের উপাদান হিসেবে নির্দিষ্ট ভূখন্ডের ব্যাখ্যা কর।'রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সরকার।' ব্যাখ্যা কর।শিক্ষা বিস্তারে রাষ্ট্র অধিক গুরুত্ব প্রদান করে কেন?রাষ্ট্রীয় ঐতিহ্য তুলে ধরা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কেন? বুঝিয়ে লেখ।রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ ব্যাখ্যা কর।জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের অপরিহার্য কাজ।-ব্যাখ্যা কর।নাগরিকত্ব পাওয়ার উপায় কী? ব্যাখ্যা কর।নাগরিকদের সময়মতো কর ও খাজনা প্রদান করা প্রয়োজন কেন?দুর্নীতি এবং অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। উক্তিটি ব্যাখ্যা কর।সুনাগরিক আত্মসংযমী হবে কেন? ব্যাখ্যা দাও।কর প্রদান করা নাগরিকের অন্যতম দায়িত্ব ব্যাখ্যা কর।রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্যের ব্যাখ্যা দাও।আইনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।আইনের বৈশিষ্ট্যগুলো লেখ।ধর্মীয় আইন মানুষের জীবনকে বেশি প্রভাবিত করে কেন? ব্যাখ্যা কর।আইনের একটি উৎস ব্যাখ্যা কর।আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী? ব্যাখ্যা কর।আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? ব্যাখ্যা কর।আইনের উৎস হিসেবে ন্যায়বোধ আলোচনা কর।আইনের চোখে সবাই সমান -ব্যাখ্যা কর।সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ কেন?কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? ব্যাখ্যা কর।আমাদের আইন মেনে চলা উচিত কেন?আইনের প্রাধান্য বলতে কী বোঝ?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ