• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বহিপীর (নাটক)
বহিপীর (নাটক)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের নাটকের সংক্ষিপ্ত পরিচিতি

১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত বাংলা নাট্যচর্চার প্রাণকেন্দ্র ছিল মূলত কলকাতা। ভারত বিভাগের পর তৎকালীন পূর্ববঙ্গে ঢাকাকে কেন্দ্র করে নাট্যচর্চা গড়ে ওঠে। পূর্ববঙ্গের নাট্যচর্চায় স্বাভাবিকভাবেই এ অঞ্চলের সমাজবাস্তবতা চিত্রিত হতে থাকে, যাতে বাঙালি মুসলমানদের সমাজচিত্রই বেশি। এ ধারার নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- নুরুল মোমেন (১৯০৬-১৯৮৯) ও আসকার ইবনে শাইখ। নুরুল মোমেন রচিত নাটকের মধ্যে রয়েছে- 'নয়া খান্দান', 'নেমেসিস', 'এমন যদি হতো', 'রূপান্তর' প্রভৃতি। আসকার ইবনে শাইখের নাটকের মধ্যে রয়েছে- 'তিতুমীর', 'অগ্নিগিরি', 'রক্তপদ্ম', 'বিদ্রোহী পদ্মা', 'এপার ওপার' প্রভৃতি।

বাংলাদেশের আধুনিক ধারার নাট্যচর্চার ক্ষেত্রে মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১) ও সৈয়দ ওয়ালীউলাহ (১৯২২-১৯৭১) অগ্রণী নাট্যকার। মুনীর চৌধুরী রচিত নাটকসমূহের মধ্যে রয়েছে- 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'কবর' (১৯৬৬), 'চিঠি' (১৯৬৬) ইত্যাদি। সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক সম্পর্কে পরবর্তীতে আলোচনা রয়েছে।

বাংলাদেশের অন্যান্য নাটকের মধ্যে রয়েছে- সিকান্দার আবু জাফর (১৯১৮-১৯৭৫) রচিত 'সিরাজউদ্দৌলা' (১৯৬৫), 'মহাকবি আলাওল' (১৯৬৬); শওকত ওসমান (১৯১৯-১৯৯৮) রচিত 'আমলার মামলা', 'কাকর মনি'; আনিস চৌধুরী (১৯২৯-১৯৯০) রচিত 'মানচিত্র', 'এ্যালবাম'; সাঈদ আহমদ (১৯৩১-২০১০) রচিত 'কালবেলা', 'মাইলপোস্ট, 'তৃষ্ণায়', 'শেষ নবাব'; আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯) রচিত 'ইহুদির মেয়ে', 'মায়াবী প্রহর'; মমতাজ উদ্দিন আহমদ (১৯৩৫-২০১৯) রচিত 'স্পার্টাকাস বিষয়ক জটিলতা', 'হরিণ চিতা চিল', 'রাজা অনুস্বারের পালা', 'এই সেই কণ্ঠস্বর', 'স্বাধীনতা আমার স্বাধীনতা'; সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) রচিত 'নূরুলদীনের সারা জীবন', 'চারদিকে যুদ্ধ', 'সেনাপতি', 'অরক্ষিত মতিঝিল'; সেলিম আল দীন রচিত (১৯৪৮-২০০৮) রচিত 'জণ্ডিস ও বিবিধ বেলুন', 'সর্প বিষয়ক গল্প', 'কিত্তনখোলা', 'প্রাচ্য', 'নিমজ্জন'; 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'গণনায়ক'; আব্দুল্লাহ আল মামুন (১৯৪৩-২০০৮) রচিত 'সুবচন নির্বাসনে', 'এখন দুঃসময়', মামুনুর রশীদ (জন্ম. ১৯৪৮) রচিত 'ওরা কদম আলি', 'ওরা আছে বলেই', 'ইবলিশ', 'এখানে নোঙর' ইত্যাদি।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ