- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বহিপীর (নাটক)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বর্ণনামূলক প্রশ্ন (বহিপীর)
১। ক) 'সূর্যান্ত আইন' জমিদার হাতেম আলীর জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?
খ) বহিপির ও হাতেম আলীর সম্পর্কের গতিপ্রকৃতি বিশ্লেষণ করো।
২। ক) 'খোদা কাকে কীভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। উক্তিটি কার? কেন তিনি এ কথা বলেছিলেন?
খ) 'বহিপীর' নাটকে নাট্যকার কোন কোন সামাজিক সমস্যার আলোকপাত করেছেন? উদাহরণসহ আলোচনা করো।
৩। ক) তাহেরা কেন বহিপিরের সাথে ফিরে যেতে চেয়েছিল? ব্যাখ্যা করো।
খ) হাশেমকে কি প্রতিবাদী চরিত্র বলা যায়? তোমার মন্তব্যের পক্ষে যুক্তি প্রদান করো।
৪। ক) 'কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা, খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। এ উক্তি কে এবং কেন করেছিল?
খ) 'নাটকে সাহস ও স্বাধীনতার প্রতীক হচ্ছে তাহেরা।'- তাহেরা চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য নির্দেশপূর্বক এ মন্তব্য বিশ্লেষণ করো।
৫। ক) বহিপির চরিত্রের ইতিবাচক উপাদানগুলো চিহ্নিত করো।
খ) সমাজে প্রচলিত ধর্মীয় গোঁড়ামির যে চিত্র 'বহিপীর' নাটকে প্রতিফলিত তার পরিচয় দাও।
বহিপীর (নাটক) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

