• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • সততার পুরস্কার (গদ্য)
সততার পুরস্কার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সততার পুরস্কার (পাঠ-পরিচিতি)

সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনি বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে-আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন।

আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবলরোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ।

ফেরেশতার অনুগ্রহে এই তিন জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। তিন জনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেলো। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভি থেকে বহু গাভির এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেলো।

কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি একেক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছেমতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেলো। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেলো। অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেলো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ