- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- সততার পুরস্কার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সততার পুরস্কার (বহুনির্বাচনি প্রশ্ন)
১. ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন?
ক. সাহায্য নেওয়ার জন্য
খ. পরীক্ষা নেওয়ার জন্য
গ. শিক্ষা দেওয়ার জন্য
ঘ. মূল্যায়নের জন্য
২. অন্ধব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন?
ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়
খ. তার ছাগল বেশি হয়েছিল
গ. তার আর ধনসম্পদের দরকার ছিল না
ঘ. সে অকৃপণ ছিল
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এইতো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে।
৩. উদ্দীপকের কাশিমের সাথে 'সততার পুরস্কার' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
ক. ধবলরোগীর
খ. টাকওয়ালার
গ. অন্ধলোকের
ঘ. স্বর্গীয় দূতের
৪. উদ্দীপকের কাশিমের সাথে 'সততার পুরস্কার' গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো-
i. নৈতিক মূল্যবোধ
ii. পরোপকার
iii. কৃতজ্ঞতাবোধ
কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সততার পুরস্কার (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

