• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব শিহাব একজন বাংলাদেশি নাগরিক। কিন্তু কাজের জন্য তিনি বিদেশে অবস্থান করেন। অবসর সময়ে তিনি টিভিতে বাংলাদেশের খবরাখবর মনোযোগ সহকারে দেখেন। নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতি তার অগাধ ভালোবাসা ও কর্তব্যবোধ তাকে দেশ সম্পর্কে জানতে আগ্রহী করে তোলে। তিনি লাইব্রেরি থেকে বাংলাদেশের একটি সংবিধান কৃষ করেন।

আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?

আইনের প্রাধান্য রক্ষা এবং জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষ নির্বিশেষে সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করে আইনের শাসন নাগরিক স্বাধীনতা রক্ষা করে। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। আইনের যথাযথ প্রয়োগ ও নাগরিক স্বাধীনতাকে সম্প্রসারিত করে। আইনের আশ্রয় লাভের অধিকার ব্যক্তির স্বাধীনতা রক্ষা করে। এছাড়া ব্যক্তির স্বেচ্ছাচারিতা রোধ করে সভ্য, সুন্দর ও মুক্ত জীবনযাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()