• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

একাদশ শ্রেণির ক্লাসে শাহেদ স্যার নাগরিকের অধিকার এবং কর্তব্য বিষয়ে আলোচনা করেন। পরবর্তী ক্লাসে মুবিন স্যার চাহিদা ও যোগান বিধি নিয়ে আলোচনা করেন। ছাত্ররা উভয়ের বক্তব্য মনোযোগের সাথে শোনে। তাদের ধারণা, যদিও দুটি বিষয়ে কিছু পার্থক্য রয়েছে, তবুও সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে এই দুই শাস্ত্রের গুরুত্ব অপরিসীম।

উদ্দীপকে শাহেদ স্যার কোন বিষয়ে আলোচনা করছিলেন? উক্ত বিষয়টি অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উদ্দীপকের শাহেদ স্যার যে বিষয়ে আলোচনা করছিলেন সেটি হলো পৌরনীতি ও সুশাসন। নিচে পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো- পৌরনীতি থেকে অর্জিত জ্ঞান এবং এর সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টিসম্পন্ন সুনাগরিক প্রয়োজন। পৌরনীতির শিক্ষা এরূপ সুনাগরিক তৈরিতে সাহায্য করে। এছাড়া সমাজকে সুন্দরভাবে গঠন করার স্বাধীনতাকে অর্থবহ করার প্রয়োজন। আর দেশকে ভালোবাসার শিক্ষা পৌরনীতি দিয়ে থাকে। বর্তমান সমাজে গণতন্ত্রকে জনগণের শাসন বলা হয়। এক্ষেত্রে জনগণ অধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হলে গণতন্ত্র সফল হয়। পৌরনীতি দেশের নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একইসাথে উদার দৃষ্টিভঙ্গি যেকোনো সমাজব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। পৌরনীতি পাঠের ফলে নাগরিক গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারে যা সুন্দর সমাজ গঠনে সাহায্য করে। উপর্যুক্ত আলোচনা শেষে তাই বলা যায়, পৌরনীতি থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজব্যবস্থাকে সুস্থ ও সুন্দর করে গঠন করা যায়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

উদ্দীপকে শাহেদ স্যার কোন বিষয়ে আলোচনা করছিলেন? উক্ত বিষয়টি অ | পৌরনীতি ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) | Uddoyon