• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত মারুফ তার পাঠ্যসূচিভুক্ত একটি বিষয়ে জেনেছে, বিষয়টিতে নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার সহপাঠিনী নাবিলা জেনেছে, বিষয়টি মানুষের অতীত কার্যকলাপের বর্ণনা ও বিশ্লেষণ করে, সেটির সঙ্গে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানের সম্পর্ক গভীর।

'Civics' শব্দের অর্থ কী?

Civics শব্দের অর্থ 'পৌরনীতি'।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

পৌরনীতি বলতে কী বোঝায়?

পৌরনীতি নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। অর্থাৎ, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।

#

মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টিকে কী বিষয়ক বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা করো।

মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। উদ্দীপকে উল্লিখিত একদাশ শ্রেণিতে অধ্যয়নরত মারুফের পাঠ্যসূচিভুক্ত বিষয়টি নাগরিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সুতরাং, বিষয়টি হলো পৌরনীতি। এ বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। একটি রাষ্ট্রের উন্নতি-অবনতি, উত্থান-পতন, সফলতা-ব্যর্থতা নির্ভর করে ঐ রাষ্ট্রের নাগরিকের ওপর। সুনাগরিক রাষ্ট্রের সম্পদ স্বরূপ। তাই উত্তম নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে আলোচনা করে। নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি, নাগরিকতা বিলুপ্ত হওয়ার কারণ, সুনাগরিকের গুণাবলি ইত্যাদি নাগরিকতা সংক্রান্ত বিষয় পৌরনীতির পরিধিভুক্ত। এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। মারুফের পাঠ্য সূচিভুক্ত বিষয়টি এ পৌরনীতিকেই নির্দেশ করে।

'Civics' শব্দের অর্থ কী? | পৌরনীতি ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) | Uddoyon