- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মা-তেং পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে এ বছর কলেজে ভর্তি হবে। মা-তেং তার মা-বাবাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নেব, যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং যা আমাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
জবাবদিহিতা বলতে কী বোঝায়?
নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই জবাবদিহিতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজটি কী উদ্দেশ্যে বা কীভাবে করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয় তখন তাকে জবাবদিহি করা বলে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং আর্থিক সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারীরা জনগণ এবং সংগঠনের সংশ্লিষ্টদের কাছে তাদের কাজের জন্য কমবেশি দায়বদ্ধ। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হবে।

