- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মা-তেং পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে এ বছর কলেজে ভর্তি হবে। মা-তেং তার মা-বাবাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নেব, যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং যা আমাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? যুক্তি দাও।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক নানা বিষয় নিয়ে আলোচনা করে। এজন্য পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিক জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। পৌরনীতির অধ্যয়ন নাগরিক জীবনকে যেভাবে প্রভাবিত করে নিচে সে সম্পর্কে যুক্তি দেখানো হলো:
১. অধিকার সচেতন: একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি কী কী অধিকার রয়েছে সে সম্পর্কে ধারণা দেয়। যেমন- আইনের আশ্রয় লাভের অধিকার, নিরাপদে বসবাসের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, শিক্ষালাভের অধিকার ইত্যাদি।
২. কর্তব্য সম্পর্কে ধারণা: আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাই কর্তব্য। কর্তব্যের এই ধারণা পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমেই নাগরিকরা জানতে পারে। রাষ্ট্রের প্রতি নাগরিকদের কী কী কর্তব্য রয়েছে তার সুস্পষ্ট ধারণা দেয় পৌরনীতি।
৩. আইনের প্রতি শ্রদ্ধাশীল: আইন হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো নিয়মকানুনের সমষ্টি যা না মানলে শাস্তির বিধি আছে। নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে রাষ্ট্রে বিশৃঙ্খলা ও অরাজক পরিবেশ বিরাজ করে। তাই রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে ও জনজীবনে শান্তির সুবাতাস প্রবাহিত করতে পৌরনীতি ও সুশাসন নাগরিকদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ দেয়।
৪. দেশপ্রেম জাগ্রত: দেশকে কীভাবে ভালোবাসতে হবে, দেশের জন্য কেন, কীভাবে নিজেকে বিলিয়ে দিতে হবে, নিজেকে কীভাবে দেশের জন্য প্রস্তুত করতে হবে ইত্যাদি বিষয়গুলোর শিক্ষা দেয় পৌরনীতি।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন করে একজন নাগরিক নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার যে শিক্ষা পায় সে তার বাস্তব জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করে। আর এ চেষ্টা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় কল্যাণ দিন দিন বৃদ্ধি পায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

