• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রিতুর মামা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকা শহরে যত্রতত্র পাড়ি পার্কিং করা, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল অমান্য করাসহ নানা অব্যবস্থাপনা দেখে মর্মাহত হন। তিনি বাসায় ফিরে রিতুকে বলেন, এখানে নাগরিকদের সচেতনতার খুব অভাব। সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত।

"স্বচ্ছতা" কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।

'স্বচ্ছতা' সুশাসনের পূর্বশর্ত। স্বচ্ছতার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে, কোন কর্মকাণ্ড কতটুকু ন্যায়সঙ্গত বা বৈধ। এককথায় স্বচ্ছতা হলো সুস্পষ্টতা। একটি দেশের বিশেষ করে রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাজকর্ম কীভাবে চলছে, কোন সিদ্ধান্তের পেছনের কারণগুলো কী ইত্যাদি জনগণের কাছে পরিস্কার থাকাই হলো স্বচ্ছতা। স্বচ্ছতার স্বার্থে বিশেষ ব্যতিক্রম ছাড়া কোনো তথ্য গোপন করা যাবে না। এরকম স্বচ্ছতার নীতি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। তাই স্বচ্ছতাকে সুশাসনের পূর্বশর্ত বলা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()