- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সকলের মুখ হাসি ভরা দেখে
পার না মুছিতে নয়ন ধার?
পরহিত ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ-ভার?
উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা দিকটি ‘প্রত্যুপকার' গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা পরোপকারের দিকটি ‘প্রত্যুপকার' গল্পে প্রতিফলিত অন্যের উপকারের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।
মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আসেনি। অন্যের জন্য কাজ করার মধ্যে জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। অন্যের জন্য মঙ্গলচিন্তা নিজের প্রশান্তির জন্য গুরুত্ব বহন করে ।
উদ্দীপকে নিজের জন্য না ভেবে অন্যের জন্য কল্যাণচিন্তার বিষয়টি প্রকাশিত হয়েছে। নিজেকে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেওয়ার মধ্যেই মহানুভবতা প্রকাশ পায়। ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য সেখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ওই ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে পরের জন্য উপকারের দিকটির প্রতিফলন ঘটান। ওই ব্যক্তির জন্য আলী আব্বাসের জীবন রক্ষা পায়। এভাবেই পরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার বিষয়টি উদ্দীপকের পাশাপাশি আলোচ্য গল্পেও ফুটে উঠেছে ।

