• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

সকলের মুখ হাসি ভরা দেখে
পার না মুছিতে নয়ন ধার?
পরহিত ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ-ভার?

উদ্দীপকে প্রতিফলিত দিকটিই 'প্রত্যুপকার' গল্পের সামগ্রিক দিক নয়— মন্তব্যটির সত্যতা যাচাই কর ।

উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘প্রত্যুপকার' গল্পের সামগ্রিক দিক নয়- মন্তব্যটি সত্য ।

মানুষের প্রতি মানুষের ভালোবাসায় মানবতাবাদী চেতনা প্রকাশিত হয়। ক্ষমা ও মানবতাবাদী চেতনা মানবমৈত্রী সৃষ্টিতে মানুষের মাঝে অনুপ্রেরণা সঞ্চারণ করে। পৃথিবী হয়ে ওঠে আরও সুন্দর ও আকর্ষণীয় ।

উদ্দীপকটিতে পরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি প্রতিফলিত হয়েছে। নিজের দুঃখকে পেছনে রেখে অন্যের সুখের জন্য কাজ করার গুরুত্ব অপরিসীম। কারণ অন্যের মুখ হাসি-ভরা দেখেই সুখের সন্ধান লাভ করা যায়। প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রত্যুপকারের কাহিনি প্রতিফলিত হয়েছে। এক ব্যক্তির আশ্রয় পেয়ে জীবন রক্ষা করার দিকটি এখানে উঠে এসেছে। পরবর্তী সময়ে এই সম্ভ্রান্ত ব্যক্তির জীবন রক্ষা করেন। খলিফা মামুনের মহত্ত্বের বর্ণনাও গল্পে পরিলক্ষিত হয় ।

‘প্রত্যুপকার' গল্পে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি উদ্দীপকের সঙ্গে মিলে যায়। তবে উক্ত বিষয়টি গল্পের একটি উল্লেখযোগ্য দিকমাত্র, সমগ্র বিষয় নয়। আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি এবং খলিফা মামুনের মহত্ত্বের বিষয়টি ‘প্রত্যুপকার' গল্পের মূল, যার কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল ‘প্রত্যুপকার' গল্পের বার্তার দিকটি রয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সম্পূর্ণভাবে সত্য।​

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()