- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সকলের মুখ হাসি ভরা দেখে
পার না মুছিতে নয়ন ধার?
পরহিত ব্রতে পার না রাখিতে
চাপিয়া আপন বিষাদ-ভার?
উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা দিকটি ‘প্রত্যুপকার' গল্পের কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
উদ্দীপকটির মাঝে ফুটে ওঠা পরোপকারের দিকটি ‘প্রত্যুপকার' গল্পে প্রতিফলিত অন্যের উপকারের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।
মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আসেনি। অন্যের জন্য কাজ করার মধ্যে জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। অন্যের জন্য মঙ্গলচিন্তা নিজের প্রশান্তির জন্য গুরুত্ব বহন করে ।
উদ্দীপকে নিজের জন্য না ভেবে অন্যের জন্য কল্যাণচিন্তার বিষয়টি প্রকাশিত হয়েছে। নিজেকে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেওয়ার মধ্যেই মহানুভবতা প্রকাশ পায়। ‘প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য সেখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ওই ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে পরের জন্য উপকারের দিকটির প্রতিফলন ঘটান। ওই ব্যক্তির জন্য আলী আব্বাসের জীবন রক্ষা পায়। এভাবেই পরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার বিষয়টি উদ্দীপকের পাশাপাশি আলোচ্য গল্পেও ফুটে উঠেছে ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
‘অভিরুচি' শব্দের অর্থ কী?
‘অভিরুচি' শব্দের অর্থ ইচ্ছা।
উদ্দীপকে প্রতিফলিত দিকটিই 'প্রত্যুপকার' গল্পের সামগ্রিক দিক নয়— মন্তব্যটির সত্যতা যাচাই কর ।
উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘প্রত্যুপকার' গল্পের সামগ্রিক দিক নয়- মন্তব্যটি সত্য ।
মানুষের প্রতি মানুষের ভালোবাসায় মানবতাবাদী চেতনা প্রকাশিত হয়। ক্ষমা ও মানবতাবাদী চেতনা মানবমৈত্রী সৃষ্টিতে মানুষের মাঝে অনুপ্রেরণা সঞ্চারণ করে। পৃথিবী হয়ে ওঠে আরও সুন্দর ও আকর্ষণীয় ।
উদ্দীপকটিতে পরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি প্রতিফলিত হয়েছে। নিজের দুঃখকে পেছনে রেখে অন্যের সুখের জন্য কাজ করার গুরুত্ব অপরিসীম। কারণ অন্যের মুখ হাসি-ভরা দেখেই সুখের সন্ধান লাভ করা যায়। প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রত্যুপকারের কাহিনি প্রতিফলিত হয়েছে। এক ব্যক্তির আশ্রয় পেয়ে জীবন রক্ষা করার দিকটি এখানে উঠে এসেছে। পরবর্তী সময়ে এই সম্ভ্রান্ত ব্যক্তির জীবন রক্ষা করেন। খলিফা মামুনের মহত্ত্বের বর্ণনাও গল্পে পরিলক্ষিত হয় ।
‘প্রত্যুপকার' গল্পে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টি উদ্দীপকের সঙ্গে মিলে যায়। তবে উক্ত বিষয়টি গল্পের একটি উল্লেখযোগ্য দিকমাত্র, সমগ্র বিষয় নয়। আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি এবং খলিফা মামুনের মহত্ত্বের বিষয়টি ‘প্রত্যুপকার' গল্পের মূল, যার কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল ‘প্রত্যুপকার' গল্পের বার্তার দিকটি রয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সম্পূর্ণভাবে সত্য।
আলী ইবনে আব্বাস জনৈক ব্যক্তির কাছে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন কেন?
আলী ইবনে আব্বাস পদচ্যুত শাসনকর্তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য জনৈক ব্যক্তির কাছে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন।
ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য নিয়ে আলী ইবনে আব্বাসকে আক্রমণ করেছিলেন। প্রাণভয়ে তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়ে প্রাণরক্ষার প্রার্থনা করেছিলেন। ওই ব্যক্তি তাঁর প্রার্থনাবাক্য শুনে তাকে নির্ভয়ে নিজ ঘরে থাকার অনুমতি দিয়েছিলেন। এতে আলী ইবনে আব্বাস প্রাণে বেঁচে যান ।

