- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবন পাঠ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
X- পাউরুটিতে ব্যবহৃত অণুজীব
Y- এককোষী শৈবাল
Z- নতুন প্রজাতির ধান
উল্লিখিত 'X', 'Y' থেকে উন্নত- বিশ্লেষণ কর।
উদ্দীপকে 'X' ও 'Y' দ্বারা যথাক্রমে ফানজাই ও প্রোটিস্টা রাজ্যের জীবকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ ফানজাই রাজ্যের জীব প্রোটিস্টা রাজ্যের জীব থেকে উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো-
প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ এককোষী বা বহুকোষী একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এদের খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন ভিন্ন গঠনগতভাবে একই, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন ঘটে। এদের কোনো ভ্রুণ গঠিত হয় না। অন্যদিকে ফানজাই রাজ্যের জীবদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।
উপর্যুক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনায় দেখা যায়, ফানজাই রাজ্যের জীবসমূহের কার্যাবলি সম্পাদনের প্রক্রিয়া এবং এর নিমিত্তে। অঙ্গসমূহের বিবর্তন ঘটেছে বেশি। কার্যাবলির সাথে সাথে অঙ্গ বিকাশও ঘটেছে বেশি। এসকল কারণে 'Y' অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষা 'X' অর্থাৎ ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত।

