- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অর্ধাঙ্গী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রহিম ভালোবেসে বিয়ে করেছে মনিকাকে। কিন্তু রহিম মনিকাকে কোনো রকম স্বাধীনতা দিতে নারাজ। রহিম তার স্বামিত্বের হলো আনা মনিকার উপর চাপিয়ে দিতে চায়। স্ত্রীকে সে ঘরের বাইরে বের করতে চায় না। তাই মনিকার যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরি রতে পারে না। পাঁচ বছর যাবৎ সে রান্নাবান্না ঘরকন্না নিয়েই জীবন অতিবাহিত করছে। আজ সে পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝতে শিখেছে-ইৎনটনকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। সে তার স্বামীর কাছে চাকরি করার কথা বলে। সে স্বামীকে বোঝায় তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেথও সেইরূপ তরুর সাহায্য চায়। তবেই না সংসারের যথার্থ সুখ।
মনিকার জীবনচিত্রের সাথে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয়ের সাদৃশ্য দেখাও।
রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে তৎকালীন মুসলিম নারীসমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন ও অধিকারহীনতাকে দেখিয়েছেন পুরুষের স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষিতে যা প্রতীয়মান হয়েছে উদ্দীপকের মনিকা চরিত্রের মাধ্যমে।
আলোচ্য প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারীসমাজের অগ্রগতির মূলে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরে সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। তিনি নারীকে পুরুষের অর্ধেক মনে করে সমাজের উন্নতিতে নারীদেরকে পুরুষদের অংশীদারি হওয়ার আহ্বান জানিয়েছেন। উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুতে ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলিম নারীসমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন, অধিকারহীনতা, পুরুষের নিদারুণ স্বার্থপরতা, আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধটি রচনা করেন। সমাজের পূর্ণ ও স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে তিনি পুরুষের পাশাপাশি নারীসমাজের অংশগ্রহণ কামনা করেছেন।
উদ্দীপকে মনিকাকে ঘরের বাইরে বের হতে দেয় না রহিম। যোগ্যতা থাকা সত্ত্বেও মনিকা কোনো চাকরি করতে পারে না। তার জীবন রান্নাঘরেই আবন্ধ। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনিকা জীবনটাকে রান্নাঘরেই আবদ্ধ রাখতে চায় না। বেরিয়ে আসতে চায় স্বামীর অদৃশ্য শিকল বাঁধা জীবন থেকে। মনিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রত্যাশিত পথেই এগিয়ে যেতে চায়, পেতে চায় নারীর মর্যাদা। এখানেই উদ্দীপকের বক্তব্য 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তরের সারবস্তু: রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীসমাজের দাসত্ব থেকে মানসিক মুক্তি কামনা করেছেন। উদ্দীপকেও মনিকা চরিত্রে নারীসমাজে দাসত্বের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বিষয়টিতে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ করা যায়।

