- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অর্ধাঙ্গী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। হাসনা স্কুলে যায়। পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানের মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। তবু হাসনা হতাশ হ না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে। তাকে বড়ো হতে হবে। বাবার দারিদ্র্য সে দূর করবে।
'শমস-উল-ওলামা' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
'শমস-উল-ওলামা' শব্দটির অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।
মুসলমান সমাজে পুরুষকে বরাবরই বেশি সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। পুরুষদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা চালানোর সকল সুযোগ দেওয়া হয়েছে। ফলে পুরুষের পক্ষে খুব সহজেই 'শমস-উল-ওলামা' বা 'জ্ঞানীদের মধ্যে সূর্য' এ উপাধি লাভ কর সম্ভব হয়েছে।
উত্তরের সারবস্তু: 'শমস-উল-ওলামা' বলতে লেখক মুসলমান সমাজে শিক্ষাক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অধিকারের কথা বোঝাতে চেয়েছেন।

