• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। হাসনা স্কুলে যায়। পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানের মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। তবু হাসনা হতাশ হ না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে। তাকে বড়ো হতে হবে। বাবার দারিদ্র্য সে দূর করবে।

হাসনা চরিত্রে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে? আলোচনা করো।

রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীজাগরণে শিক্ষার গুরুত্ব উদ্দীপকে বর্ণিত হাসনা চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।

'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক সমাজজীবনে অগ্রগতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা এবং নারীজাগরণের কথা বলেছেন। মানসিক দাসত্ব মোচন, স্বকীয় বুদ্ধি-বিবেচনার প্রয়োগ, জীবনীশক্তির উন্নয়নের মাধ্যমে লেখক সমাজে নারীশক্তিকে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। অর এসবের জন্য তিনি শিক্ষাকে অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেছেন।

উদ্দীপকে উল্লিখিত হাসনা চরিত্রটির মাধ্যমে লেখকের বক্তব্যের পূর্ণ প্রকাশ ঘটেছে। হাসনার পরিবার আর্থিকভাবে অসচ্ছল, এজন্য তর পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। কিন্তু নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও সে তার পড়াশোনা চালিয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠ করতে বদ্ধপরিকর। এর মাধ্যমে সে তার 'বাবার আর্থিক অসচ্ছলতাও দূর করতে চায়। এরূপ দিক-নির্দেশনা রয়েছে আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক নারীদের শিক্ষা অর্জন করে সমাজে প্রতিষ্ঠা এবং পরিবার ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালনের কথা বলেছেন।
উত্তরের সারবস্তু: 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীদের শিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

প্রাবন্ধিকের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে উদ্দীপকে উল্লিখিত হাসনা চরিত্রে। সে তার কর্মনিষ্ঠা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()