• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

করিমের বান্ধবী মালতী। তারা একসঙ্গে বিএ শ্রেণিতে পড়ে। একদিন কথা প্রসঙ্গে তারা নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব নিয়ে বিতর্ক শুরু করে। করিম পুরুষ তাই নারীর বিপক্ষে মতবাদ পোষণ করে বলে, সর্বক্ষেত্রে নারীকে এতটা স্বাধীনতা দেওয়া এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো উচিত নয়। কিছু মালতী করিমের কথার ধিরোধিতা করে বলে, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনে সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। কেননা মানুষের যদি শুধু ডান হাত থাকে বাম হাত না থাকে, তাহলে যেমন মানুষটির পক্ষে উন্নয়নমূলক কাজে ভালোভাবে অংশগ্রহণ করা সম্ভব নয়, তেমনই নারীকে বাদ দিয়ে সমাজ ও সংসারে উন্নয়ন আসতে পারে না।'

উদ্দীপকে উল্লিখিত মালতীর মন্তব্যটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর যথাযথ অংশগ্রহণ কামনা করেছেন যা উদ্দীপকে মালতীর বক্তব্যে ফুটে উঠেছে।

রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, সমাজের বৃহত্তর এ অংশ বাদ দিয়ে সামগ্রিক সামাজিক উন্নতি সম্ভব নয়। নারী-পুরুষের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না। সমাজ এবং পারিবারিক উন্নয়ন সাধনের জন্য নারী ও পুরুষ দুজনকেই সমানভাবে এগিয়ে যেতে হবে।

উদ্দীপকে মালতী সামাজিক উন্নতিতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছে। তার মতে; নারীকে বাদ দিয়ে সমাজ ও সংসারে উন্নতি আসতে পারে না। রোকেয়া সাখাওয়াত হোসেন বলেন, তরুলতা যেমন বৃষ্টির সাহায্য চায়, তেমনই মেঘও তবুর সাহায্য চায়। ডাক্তার যেমন ব্যারিস্টারের সাহায্য প্রার্থী, তেমনই ব্যারিস্টারও ডাক্তারের সাহায্য চায়। সুতরাং নারীসমাজকে বাদ দিয়ে সমাজের বৃহত্তর উন্নতি হতে পারে না। অতএব উদ্দীপকের মালতীর মন্তব্যটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত পুরুষের পাশাপাশি নারীর সমাজ ও সংসারের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণের দিকটিকে ইঙ্গিত করে।

উত্তরের সারবস্তু: উদ্দীপকের মালতী সমাজের সামগ্রিক উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ কামনা করেছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ কামনা করেছেন। মালতীর মন্তব্যটি আলোচ্য প্রবন্ধে নির্দেশিত নারী ও পুরুষের সমান অংশীদারিত্বের দিকটিকে ইঙ্গিত করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()