• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অর্ধাঙ্গী [গদ্য]
অর্ধাঙ্গী [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

করিমের বান্ধবী মালতী। তারা একসঙ্গে বিএ শ্রেণিতে পড়ে। একদিন কথা প্রসঙ্গে তারা নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব নিয়ে বিতর্ক শুরু করে। করিম পুরুষ তাই নারীর বিপক্ষে মতবাদ পোষণ করে বলে, সর্বক্ষেত্রে নারীকে এতটা স্বাধীনতা দেওয়া এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো উচিত নয়। কিছু মালতী করিমের কথার ধিরোধিতা করে বলে, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনে সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। কেননা মানুষের যদি শুধু ডান হাত থাকে বাম হাত না থাকে, তাহলে যেমন মানুষটির পক্ষে উন্নয়নমূলক কাজে ভালোভাবে অংশগ্রহণ করা সম্ভব নয়, তেমনই নারীকে বাদ দিয়ে সমাজ ও সংসারে উন্নয়ন আসতে পারে না।'

'উদ্দীপকের মালতীর প্রদত্ত মন্তব্যটি নারীদের সমাজের প্রতি দায়িত্বশীল আচরণের ক্ষেত্রে সচেতন হওয়ার শিক্ষা দেয়।'- 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে মন্তব্যটি মূল্যয়ন করো।

'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীসমাজের উন্নয়ন সাধনের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেওয়ার বিষয়টি উদ্দীপকের মালতীর বক্তব্যে ফুটে উঠায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পুরুষশাসিত সমাজে নারীদের পরাধীন জীবনের চিত্র তুলে ধরে এর জন্য পুরুষসমাজকে যেমন দায়ী করেছেন তেমনি নারীদেরকেও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আরামপ্রিয়তা ছেড়ে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর দিকে মনোনিবেশ করার কথা বলেছেন। কেননা সমাজের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরও সমান ভূমিকা রয়েছে।
উদ্দীপকের মালতী সমাজের উন্নয়নে নারীর ভূমিকার কথা বলেছে। সে নারী ও পুরুষকে দুই হাতের সঙ্গে তুলনা করেছে। এক হাত না থাকলে আমরা যেমন পূর্ণাক্তা মানুষ নই, ঠিক তেমনই নারী ছাড়া সমাজের উন্নয়ন অসম্ভব।

উদ্দীপকে নারী ও পুরুষের সামাজিক ও অর্থনৈতিক দায়িত্ব নিয়ে করিম ও মালতীর মধ্যে বিতর্ক হয়। করিম সব ক্ষেত্রে নারীদের নিয়োগ দেওয়ার বিরোধী। কিন্তু বান্ধবী মালতী করিমের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সমাজের উন্নতির জন্য নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টার কথা বলে। সুতরাং উদ্দীপকে করিমের বক্তব্যের বিরোধিতা করে মালতীর বক্তব্যের মধ্য দিয়ে আমরা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের এ শিক্ষাই লাভ করি যে, নারীদের উন্নয়ন তথা বৃহত্তর সমাজের উন্নয়নে যেমন করিমদের মতো পুরুষদের মানসিকতা পরিবর্তন দরকার, তেমনই উচ্চশিক্ষায় শিক্ষিত করে সামাজিক উন্নয়নে নারীর অন্তর্ভুক্ত হওয়াও একান্ত প্রয়োজন।

উত্তরের সারবস্তু: রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে সামাজিক উন্নতির জন্য পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতার পরিবর্তন এবং নারীদের সামাজিক সচেতনতা কামনা করেছেন। উদ্দীপকের মালতীও একই প্রত্যাশা ব্যক্ত করেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()