- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মেহের আলী একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু শিক্ষিত লোকের সাথে আলোচনা করে কাশিমপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলে-মেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করে। ঐ প্রতিষ্ঠানেরই শিক্ষক ইমদাদ সাহেব ইমামতি ছাড়াও প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন।
ইসলামি শিক্ষা একটি পূর্ণাঙ্গ শিক্ষা— ব্যাখ্যা কর।
জীবনের প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা ইসলাম শিক্ষার আলোচ্য বিষয় । ইসলাম শিক্ষা একটি পরিপূর্ণ শিক্ষা। মানুষের জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যা এ শিক্ষায় আলোচিত হয়নি। সম্ভাব্য সব সমস্যা সমাধানের নির্দেশনা আছে ইসলাম শিক্ষায়। বস্তুত জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যেমন— পূর্ণাঙ্গ, তেমনি শিক্ষা ব্যবস্থা হিসেবেও ইসলাম পূর্ণাঙ্গ ।

