• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন। মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন।

আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন, মুক্তিযুদ্ধে উত্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো।

আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ' মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দেশি-বিদেশি সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো গণমাধ্যমগুলো মুক্তিযুদ্ধে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে।

উদ্দীপকে উল্লেখিত আরিফার বাবা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। অর্থাৎ তিনি গণমাধ্যম কর্মী ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সংবাদ, দেশাত্মবোধক গান, কথিকা, মুক্তিযোদ্ধাদের ব্রীরত্বগাঁথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি প্রচারিত হতো। এসব অনুষ্ঠান দেশের সাধারণ মানুষকে যুদ্ধে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তোলে। মুক্তিযোদ্ধারাও যুদ্ধক্ষেত্রে সাফল্যের খবর ও উদ্দীপনামূলক অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হতো। মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত 'জয় বাংলা' পত্রিকাও মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গড়তে সহায়তা করে। তাই বলা যায়, মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()