- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মেহের আলী একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু শিক্ষিত লোকের সাথে আলোচনা করে কাশিমপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলে-মেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করে। ঐ প্রতিষ্ঠানেরই শিক্ষক ইমদাদ সাহেব ইমামতি ছাড়াও প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন।
মেহের আলীর গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপকের মেহের আলীর গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানটি হলো 'মন্তব'।
আরবি 'মক্তব' শব্দের বাংলা অর্থ হলো লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষাকেন্দ্র। এটি ইসলামের প্রাথমিক জ্ঞান ও মৌলিক বিষয়গুলো শেখার একটি আদর্শ স্থান। মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে কুরআন তেলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায় বা বাড়ির আঙিনায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ইসলামের মূলগ্রন্থ আল কুরআন ও হাদিস ছাড়াও ওযু, গোসল, নামাজ, রোজা প্রভৃতির সঠিক নিয়মকানুন ও বিভিন্ন দোয়া শিক্ষা দেওয়া হয়। মক্তবের মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্য ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত অনুশীলন শুরু করে। এ মত্তবের শিক্ষা শিশুকে শৈশবেই নীতিবান করে তোলে। জনাব মকবুল এ ধরনের প্রতিষ্ঠানই গড়ে তোলেন।
উদ্দীপকে উল্লেখিত মেহের আলী এলাকার মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা লাভ করে। এ ধরনের শিক্ষা মূলত মক্তবেই দেওয়া হয় । তাই বলা যায়, মেহের আলীর গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানটি হলো মক্তব ।

