- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ক | খ |
|---|---|
রেসকোর্স ময়দান ১৯৭১ | প্রথম সরকার গঠন, ১৯৭১ |
বাঙালির শোষণ-বঞ্চনার ইতিহাসের বর্ণনা | হানাদারদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা |
বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত | বিজয় অর্জন নিশ্চিত করা |
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা ব্যাখ্যা করো।
মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ সরাসরি অংশগ্রহণ করে বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল।
মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, দ.লেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরাট অংশ সরাসরি যুদ্ধে যোগ দেয়। অনেকে ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের মহান আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিন হতো।

