- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
১ম অংশ: লুনা তার মায়ের সাথে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। সেই বাসার দেয়ালে একটি ছবি লাগানো ছিল। ছবিতে একজন লোক কিছু বলছেন এবং তার সামনে অসংখ্য লোক বসে আছে। লুনা তার মায়ের কাছে ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এই ছবির ঘটনার সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত।"
২য় অংশ: দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানি ফ্রান্স দখল করে নিলে জেনারেণ ডি গ্যালে লন্ডনে ফ্রান্সের একটি প্রবাসী সরকার গঠন করেছিলেন। সেই সরকারের দৃঢ় পরিচালনার মাধ্যমে জার্মানিদের পরাজিত করে ফ্রান্স নিজেদের সার্বভৌমত্ব অর্জন করেছিল।
রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
সহায়ক তথ্য
বালাদেশের ইতিহাসে রেসকোর্স ময়দান একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মোঘল আমলে বাগ-ই-বাদশাহী নামে পরিচিত ছিল। পরবর্তীকালে ব্রিটিশ শাসনামলে ঘোড়দৌড়ের স্থান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখান থেকেই দেওয়া হয়েছিল।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

