• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রিফাতের বাবা 'P' দেশের নাগরিক। 'P' দেশের যুদ্ধকালীন সময়ে তিনি আমেরিকায় বসবাস করতেন। নিজ দেশের এই ক্রান্তিলগ্নে তারা কয়েকজন বন্ধু মিলে ওই দেশে বসবাসরত অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজ দেশকে সাহায্য-সহযোগিতা করেছেন। তাদের পাঠানো এই অর্থ 'P' দেশের তৎকালীন সরকার যুদ্ধ পরিচালনার কাজে ব্যয় করেন।

মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো।

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলে মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

দীর্ঘ ২৩ বছরের শোষণ, অত্যাচার-নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে সংঘটিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের নানা ত্যাগ তিতীক্ষা আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের এ আত্মত্যাগের ঋণ অতুলনীয়। তাই মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()