• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাত ফরিদের বয়স ১৮ বছর। সে বন্ধুদের সাথে আড্ডা দেয়। অনেক রাতে বাসায় ফেরে, বিলম্বে ঘুম থেকে ওঠে, অশালীন ভাষায় কথা বলে, বড়দের সালাম দেয় না ও অশালীন পোশাক পরে। ফরিদের আচরণ দেখে রকিব উদ্দিন তার পাঁচ বছরের সন্তান নূর হোসেনকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইলে। তিনি নূর হোসেনকে একটি প্রতিষ্ঠানের কথা বলেন, যেখানে কুরআন শিক্ষা-আদব কায়দা ও মাসালা-মাসায়েলসহ ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়।

‘ইসলামি সংস্কৃতি একটি সর্বজনীন সংস্কৃতি’-ব্যাখ্যা করো।

ইসলামি সংস্কৃতি একটি সর্বজনীন সংস্কৃতি, যা ইসলামের মূলনীতি, আদর্শ ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠে।

ইসলামি সংস্কৃতি বিশেষ কোনো দেশ, জাতি, অঞ্চল ও গোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয় বলে এটিকে সর্বজনীন সংস্কৃতি বলা হয়। ইসলামি সংস্কৃতি পৃথিবীর সব মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ এ সংস্কৃতিকে ধারণ করে মুসলিম হিসেবে নিজের জীবন পরিচালনা করতে-পারে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ইসলাম শিক্ষা কী?

ইসলামের আলোকে মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তি বিকাশই ইসলাম শিক্ষা।

#

ফরিদের আচরণে ইসলামের কোন দিকটির লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।

ফরিদের আচরণে ইসলামি সংস্কৃতির লঙ্ঘন ঘটেছে।

ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবন পদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। এর মাধ্যমে মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব প্রকাশ পায়। ইসলামি সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি। ইসলামের মূলনীতি ও আদর্শের আলোকে এ সংস্কৃতি গড়ে উঠেছে। ফরিদের আচরণে এ সংস্কৃতিরই লঙ্ঘন ঘটে।

উদ্দীপকে দেখা যায়, ফরিদ অনেক রাতে বাসায় ফেরে, বিলম্বে ঘুম থেকে ওঠে, অশালীন ভাষায় কথা বলে, বড়দের সালাম দেয় না ও অশালীন পোশাক পরে। তার এসব কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। কেননা পারস্পরিক সাক্ষাতে সালাম বিনিময় করা, ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া, কথাবার্তা, আচার-আচরণ ও চলাফেরায় শালীন ও মার্জিত হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন, মার্জিত ও শালীন পোশাক পরিধান করা, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা ইত্যাদি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। আর উদ্দীপকে ফরিদের আচরণে এরই লঙ্ঘন লক্ষ করা যায়।

#

উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষার কথা উল্লেখ করেছেন তা চিহ্নিতপূর্বক নূর হোসেনের ওপর কী প্রভাব পড়বে তা মূল্যায়ন করো।

ইমাম সাহেবের পরামর্শে মস্তব শিক্ষার কথা বলা হয়েছে।

মক্তব আরবি শব্দ। যার অর্থ লেখার স্থান বা বিদ্যালয়। ইসলাম শিক্ষার কেন্দ্র হিসেবে মস্তবের যে পটভূমি রয়েছে, সে আলোকে বলা যায় যে, ছোট ছোট মুসলিম ছেলে-মেয়েদেরকে যেখানে ধর্মের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় তাই মক্তব।

মক্তবে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। শিশুর নৈতিক ভিত তৈরি করা মক্তবের প্রধান কাজ। কুরআন ও হাদিস, ইমান-আকিদা সম্পর্কিত বিষয়াবলি, ইসলামের বুনিয়াদি বিষয়সমূহ, প্রাথমিক মাসায়ালা-মাসায়েল, আদব-কায়দা, শিষ্টাচার ও নৈতিকতা শিক্ষা দান করা হয় মক্তবে। শিশুদের শৃঙ্খলা ও নিয়মকানুন শিক্ষায়, মানবতা ও চেতনাবোধ জাগরণে এটি প্রধান ভূমিকা পালন করে।

এর মাধ্যমে শিশু রুহানি ও নৈতিক শক্তি লাভ করে যা অন্য প্রতিষ্ঠান থেকে পায় না। তাই এ শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। উদ্দীপকে ইমাম সাহেব সিয়ামকে মস্তবে পাঠানোর কথা বলেন। কেননা সিয়াম এখান থেকে কুরআন শিক্ষা, বিভিন্ন দোয়া-দরুদ ও আদব-কায়দা শিখতে পারবে এবং ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করে আদর্শ মানুষ হতে পারবে।