• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন [গদ্য]
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আরাফ বড়ো হয়ে লেখক হতে চায়। তাই এখন থেকেই লেখালেখির চর্চা করছে সে। সহজ-সরল শব্দ ব্যবহার তার লেখার প্রধান বৈশিষ্ট্য। অপরিচিত বা জটিল শব্দসম্ভার সে সর্বদা পরিত্যাগ করে। সে মনে করে যে, তার লেখা পাঠককে বোধগম্য করাই আসল লক্ষ্য।

উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আংশিক ভাবনা প্রকাশিত হয়েছে।"- বিশ্লেষণ করো।

উদ্দীপকে শুধু আদর্শ রচনার সরলতার দিকটি প্রকাশিত হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে।

'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় লেখক নবীন লেখকদের উদ্দেশে নানা রকম পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, যশ বা খ্যাতির জন্য লেখা যাবে না। টাকার জন্য লেখা যাবে না। অসত্য এবং ধর্মবিরোধী লেখা পরিত্যাজ্য। সমাজের মজাল সাধন ও সৌন্দর্য সৃষ্টির জন্য লেখা উচিত। নানাবিধ অলংকার ব্যবহার করা যেতে পারে, তবে সরলতা হলো শ্রেষ্ঠ অলংকার। একজন প্রকৃত লেখক সরলতা অবশ্যই গ্রহণ করবেন।

উদ্দীপকের আরাফ বড়ো হয়ে লেখক হতে চায়। এখনই অবশ্য সে লেখালেখির চেষ্টা করছে। লেখায় সে সহজসরল শব্দ ব্যবহার করে। অযথা কোনোরকম জটিলতা বা দুর্বোধ্য শব্দের ব্যবহার এড়িয়ে চলে। কেননা, সে পাঠকের বোধগম্যতাকে প্রাধান্য দেয়। এসবই 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় উল্লিখিত 'সরলতা' অলংকারের পরিচয় বহন করে।

উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনার 'সরলতা' গুণের বিষয়ে সাদৃশ্য লক্ষ করা যায়। তবে উদ্দীপকে শুধু এই একটি বিষয় নিয়েই আলোচিত হয়েছে। পক্ষান্তরে আলোচ্য রচনায় অলংকার ব্যবহার, মানুষের মঙ্গল সাধন, সৌন্দর্য সৃষ্টি ইত্যাদি বিষয় লেখালেখির জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি, যশ বা খ্যাতির মোহ, বিদ্যা প্রকাশের চেষ্টা, অন্যের অনুকরণ ইত্যাদি পরিত্যাজ্য বলা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনার আংশিক ভাবনা প্রকাশিত হয়েছে।

উত্তরের সারবস্তু: 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' রচনায় আদর্শ রচনার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হলেও উদ্দীপকে শুধু সরলতার দিকটি প্রকাশ পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()