• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নিয়াজ বিদ্যালয়ে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে একটি দেশের অস্থায়ী সরকারের ইতিহাস জানতে পারে। উক্ত সরকারের ছয়জন উপদেষ্টার ছবি এবং তাদের কার্যক্রমের বর্ণনা দেখে তার ইতিহাস জানার কৌতূহল আরও বেড়ে যায়।

উদ্দীপক পাঠ্যপুস্তকের যে সরকারের ইঙ্গিত বহন করে তার বর্ণনা দাও।

উদ্দীপকে পাঠ্যপুস্তকের মুজিবনগর সরকারের ইঙ্গিত দেয়া হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ই এপ্রিল এ সরকারের সদস্যরা মেহেরপুরের মুজিবনগরে (তৎকালীন বৈদ্যনাথতলা) শপথ গ্রহণ করেন। এ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দীন আহমদ। মুজিবনগর সরকারকে উপদেশ ও পরামর্শ দেওয়ার জন্য ৬ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ পরিষদের সদস্যরা ছিলেন- ১. ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী ন্যাপ) মাওলানা আব্দুল হামিদ খান। ভাসানী, ২. ন্যাশনাল আওয়ামী পার্টির (মোজাফ্ফর ন্যাপ) অধ্যাপক মোজাফফর আহমেদ, ৩. কমিউনিস্ট পার্টির কমরেড মনিসিং, ৪. জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, ৫. তাজউদ্দীন আহমেদ (বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী) এবং ৬. খন্দকার মোশতাক আহমেদ (বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী)। উপদেষ্টারা সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উদ্দীপকেও এ বিষয়ের ইঙ্গিত রয়েছে।

উদ্দীপকের নিয়াজ বিদ্যালয়ে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে একটি দেশের অস্থায়ী সরকারের ইতিহাস জানতে পারে। ওই সরকারের ছয়জন উপদেষ্টার ছবি ও তাদের কার্যক্রমের বর্ণনা দেখে তার ইতিহাস জানার কৌতূহল আরও বেড়ে যায়। সুতরাং উদ্দীপকটি মুজিবনগর সরকারেরই ইঙ্গিত বহন করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()