• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আয় একটি টিভি চ্যানেলে ইসলামের গুরুত্বপূর্ণ কিছু আমল ও এসব আমলের ফজিলত সম্পর্কে আলোচনা চলছিল। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আলোচনায় বলা হয়, উক্ত ইবাদত দৈনিক নির্ধারিত সময় আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। যারা সঠিকভাবে এই ইবাদত পালন করবে কিয়ামতের দিন এটি তাদের জন্য নূর হবে। এই ইবাদতকে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ বলা হয়।

উদ্দীপকে ইসলামের কোন বুনিয়াদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপকে ইসলামের অন্যতম বুনিয়াদি আমল সালাতের কথা বলা হয়েছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় হলো সালাত। সালাত একটি মৌলিক আনুষ্ঠানিক ফরজ ইবাদত। এর অর্থ হলো সান্নিধ্য, নত হওয়া, বিনয়ী হয়ে সম্পর্ক স্থাপন করা। প্রতিদিন পাঁচবার আল্লাহর নির্ধারিত এবং রাসুল (স) নির্দেশিত সময়ে যে ইবাদত সম্পাদন করা হয় তার নাম সালাত। সালাত বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না। সালাত কুফর ও ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। দৈনিক পাঁচ বার যথাযথভাবে সালাত আদায় করে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভকরা যায়। উদ্দীপকে এ আমলটিকে ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, একটি টিভি চ্যানেলে এমন একটি ইবাদত সম্পর্কে আলোচনা করা হয় যা দৈনিক নির্ধারিত সময় আদায় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। অতপর ইবাদতকে ইসলামের দ্বিতীয় বুনিয়াদ আমল বলা হয়েছে। এক্ষেত্রে ইবাদত দ্বারা সালাতকে বোঝানো হয়েছে কেননা সালাতই দৈনিক নির্ধারিত সময়ে আদয় করা প্রত্যেক মুমিনের ওপর ফরজ। আর সালাতই হলো ইসলামের দ্বিতীয় বুনিয়াদ, যা সঠিকভাবে আদায় করলে কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুতরাং উদ্দীপকে ইসলামের অন্যতম বুনিয়াদ সালাতের কথা বলা হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()