- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
এক ঐতিহাসিক দিনে জামান সাহেব তার পরিবারের সদস্যদের সাথে টিভি দেখছিলেন। টিভির পর্দায় একজন নেতার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো....।" জামান সাহেব বললেন, "এই ভাষণটি ছিল আমাদের স্বাধীনতার দিক নির্দেশক।"
অসহযোগ আন্দোলন কর্মসূচির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদস্বরূপ পূর্ব বাংলার ছাত্র-জনতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির অংশ হিসেবে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা বাংলাদেশে হরতাল পালনের ডাক দেওয়া হয়। পূর্ব পাকিস্তান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার এবং জনগণের দাবি মানা না হলে খাজনা ও ট্যাক্স প্রদানে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। স্বতঃস্ফূর্তভাবে এসব আন্দোলন কর্মসূচি পালিত হ্যা। পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের বিস্তার আমাদের মুক্তি সংগ্রামের সূচনা করেছিল।

