- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
চার বছর বয়সের মণি বারবার তার মায়ের কাছে বাবার খোঁজ নেয়। মা বলে, বাবা জানোয়ারদের সাথে যুদ করতে গিয়েছে। মণির মা নয় মাস সন্তানকে নিয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটালেন। অবশেষে ডিসেম্বর মাসের এক সকালে লাল-সবুজ পতাকা যাতে তার বাবাকে ফিরে পেল মণি।
উদ্দীপকে ময়িার বাবা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে যুদ্ধের প্রেক্ষাপট ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত মণির বাবা ১৯৭১ সালে সংঘটিত আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের ওপর নানারকম অন্যায়, অবিচার, নিপীড়ন চালাতে থাকে। এ সময়ে পূর্ব পাকিস্তানের জনগণ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হতে থাকে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনা থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে মুক্তি দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬-দফা দাবি উত্থাপন করেন। পাকিস্তানি শাসকেরা তার, এই দাবিকেও প্রত্যাখ্যান করে এবং বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। এর প্রতিবাদে বাঙালি ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। এ আন্দোলনের মুখে পশ্চিমা শাসকগোষ্ঠী মামলা প্রত্যাহার করে এবং স্বৈরাচারী আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ কেন্দ্রেীয়, ও প্রাদেশিক পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। ফলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৭ই মার্চের ভাষণে তিনি সকলকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। ২৫শে মার্চ পাকিস্তানি হানাদাররা রাতের অন্ধকারে বাঙালির ওপর অতর্কিত হামলা চালিয়ে এদেশের নিরীহ বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। ১৯৭১ সালের ২৬শে মার্চ মৈজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে' স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ২৭শে মার্চ তারিখে বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এর শুরু হয় মুক্তিযুদ্ধ। এদেশের মুক্তিপাগল জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে এ যুদ্ধে অংশগ্রহণ করে। মণির বাবা তাদেরই একজন। সুদীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের কঠিন সংগ্রাম আর আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

