- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
চোখের সামনে রাজাকার, আলবদররা সখিনার স্বামী আর সন্তানকে হত্যা করে এবং তাকে ক্যাম্প নিয়ে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। প্রতিশোধের আগুনে প্রজ্জ্বলিত হয় সখিনা। একদিন সে বুকে পিঠে বোমা বেধে বিস্ফোরণ ঘটিয়ে পাক ক্যাম্পটি ধ্বংস করে দেয়। এভাবে সখিনার মতো নারীর আত্মত্যাগে রচিত হয় মুক্তিযুদ্ধের আরো একটি সাফল্য গাথা। এমনিভাবে সর্বস্তরের বাঙালির অংশগ্রহণে গণযুদ্ধের মাধ্যমেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? ব্যাখ্যা করো।
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল বাংলাদেশের স্বাধীনতা।
রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ওপর পশ্চিমা শাসকগোষ্ঠীর শোষণ, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং প্রতারণার পটভূমি তুলে ধরেন এবং এই সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নির্দেশ দেন। তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য দিক ছিল- 'এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' ৭ই মার্চের এই ভাষণ থেকেই বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায় এবং বাঙালি জাতির একমাত্র লক্ষ্য হয়ে উঠে স্বাধীনতা।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

