- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব 'ক' এর. দল নির্বাচনে জয়লাভ করলেও কেন্দ্রীয় সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র করতে থাকেন। এতে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হলে তারা কঠোরভাবে দমনের পরিকল্পনা বাস্তবায়ন করে। ফলে কেন্দ্র ও প্রদেশের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করে। জনাব 'ক' এর দল স্বাধীনতা ঘোষণা করলে আপামর জনগণ তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অবশেষে তার দেশ স্বাধীন হয়।
জনাব 'ক' এর দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোন বৈষম্যটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
জনাব 'ক' এর দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বে ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভের পরেও ক্ষমতা হস্তান্তরে অনীহা ও প্রশাসনিক বৈষম্য পরিলক্ষিত হয়।
উদ্দীপকে জনাব 'ক' এর দল নির্বাচনে জয়লাভ করলেও কেন্দ্রীয় সরকার তথা পাকিস্তান সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র করতে থাকেন। এতে জনগণের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, যা পরে কেন্দ্র ও প্রদেশের মধ্যে তীব্র যুদ্ধের রূপ নেয়। অবশেষে 'ক' এর দেশের 'অপিমির জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও প্রত্যক্ষ অংশগ্রহণে তার দেশ স্বাধীন হয়। একই ঘটনা পরিলক্ষিত হয় ১৯৭০ সালের নির্বাচন পরবর্তী পাকিস্তানি শাসকগোষ্ঠী ও পূর্ব পাকিস্তানিদের ক্ষেত্রে। উক্ত নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করলেও পাকিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। নানা ষড়যন্ত্র করে তারা বাঙালির বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করে। কিন্তু বাঙালি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেয়নি। ঐক্যবদ্ধভাবে আন্দোলন, করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা চূড়ান্ত বিজয় অর্জন করে।

