- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নিলা: ১৯৭১ সালের ৪র্থ মাসে খুলনা বিভাগের একটি জেলায় একটি সরকার নতুন যাত্রা শুরু করে। এই সরকারের মাধ্যমে যুদ্ধে বাঙালি সৈনিকদের গতি আসে।
পলি: একটি পরাশক্তির দেশ মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে। শক্তিধর দেশটি একটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পক্ষে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে।
নিলা কোন সরকারের ভূমিকাকে তুলে ধরেছে? ব্যাখ্যা করো।
নিলা মুজিবনগর সরকারের ভূমিকাকে তুলে ধরেছে।
১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এর কয়েকদিন পর ১০ই এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্বসম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ'।
উদ্দীপকে নিলা বলেছে যে, ১৯৭১ সালের ৪র্থ মাসে খুলনা বিভাগের একটি জেলায় একটি সরকার যাত্রা শুরু করে যার মাধ্যমে যুদ্ধে বাঙালি সৈনিকদের গতি আসে। নিলার এ বক্তব্যটির মাধ্যমে উপরে বর্ণিত মুজিবনগর সরকারের ভূমিকাকেই নির্দেশ করা হয়েছে। মুজিবনগর সরকারের নেতৃত্বেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

