- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'X' দেশের মুক্তিযুদ্ধ গণযুদ্ধে রূপ লাভ করেছিল। কারণ এই যুদ্ধে নারী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, বুদ্ধিজীবী সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখে। তারা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
আমাদের মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের ভূমিকা ছিল অপরিসীম।
১৯৭০ সালের নির্বাচনের পর থেকেই পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছিল গ্রেট ব্রিটেন। দেশটির প্রচার মাধ্যমে, বিশেষত বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্র-পত্রিকার মাধ্যমে ঢাকায় পাকিস্তানি বাহিনীর ২৫শে মার্চের নির্মম হামলার চিত্র উঠে আসে। তখন সাইমন ড্রিং-এর মতো সাহসী ব্রিটিশ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এ গণহত্যার সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন। এছাড়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছিল পুরো বিশ্বের কাছে মুক্তিযুদ্ধের প্রচারের প্রধান কেন্দ্র।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
উদ্দীপক অনুসারে 'X' দেশের মুক্তিযুদ্ধকে কেন গণযুদ্ধ বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'X' দেশের যুদ্ধ দ্বারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে। তাই এ যুদ্ধকে 'গণযুদ্ধ' বা 'জনযুদ্ধ' বলা হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে অক্রমণ চালালে বাঙালি ছাত্র, জনতা, পুলিশ, ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তবে বাঙালিরা বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্বা শহিদ হন। আবার অনেকে মারাত্মকভাবে আহত হন।
মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধে সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ, সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বলে একে গণযুদ্ধ বলা হয়।
উদ্দীপকে 'X' দেশের মুক্তিযুদ্ধে নারী সংস্কৃতিকর্মী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, বুদ্ধিজীবী সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখে। ফলে 'X' দেশের মুক্তিযুদ্ধ গণযুদ্ধে রূপ লাভ করে। উদ্দীপকে 'X' দেশটি দ্বারা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই নির্দেশ করা হয়েছে।
১৯৭১ সালে পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন?
১৯৭১ সালে পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো।
উদ্দীপক অনুসারে 'তারা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে' বিশ্লেষণ করো।
'তারা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে'- উক্তিটি যথার্থ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-ছাত্রী পেশাজীবী, নারী, সংস্কৃতি কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনায় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীরা অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়। সাধারণ জনগণের সাহায্য-সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালির স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়েছে, খাবার ও ওষুধ সরবরাহ করেছে, সেবা দিয়েছে। যুদ্ধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবদান ছিল প্রশংসনীয়। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।
উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর এদেশীয় দোসররা ছাড়া সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সকল শ্রেণি-পেশার মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

