- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'X' দেশের মুক্তিযুদ্ধ গণযুদ্ধে রূপ লাভ করেছিল। কারণ এই যুদ্ধে নারী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, বুদ্ধিজীবী সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখে। তারা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে।
উদ্দীপক অনুসারে 'X' দেশের মুক্তিযুদ্ধকে কেন গণযুদ্ধ বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'X' দেশের যুদ্ধ দ্বারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নির্দেশ করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে। তাই এ যুদ্ধকে 'গণযুদ্ধ' বা 'জনযুদ্ধ' বলা হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে অক্রমণ চালালে বাঙালি ছাত্র, জনতা, পুলিশ, ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তবে বাঙালিরা বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্বা শহিদ হন। আবার অনেকে মারাত্মকভাবে আহত হন।
মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধে সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ, সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বলে একে গণযুদ্ধ বলা হয়।
উদ্দীপকে 'X' দেশের মুক্তিযুদ্ধে নারী সংস্কৃতিকর্মী, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, বুদ্ধিজীবী সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখে। ফলে 'X' দেশের মুক্তিযুদ্ধ গণযুদ্ধে রূপ লাভ করে। উদ্দীপকে 'X' দেশটি দ্বারা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই নির্দেশ করা হয়েছে।

