- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
১৬ই ডিসেম্বর দুই বন্ধুর মধ্যে কথোপকথন নিম্নরূপ:
আখি: ১৯৭১ সালে আমার মা আর তার বান্ধবীরা গেরিলা বাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করেন।
সাথি: আমার বাবা ছিলেন একজন বাউল শিল্পী। তিনি পাড়ায় পাড়ায় গান গেয়ে অর্থ সংগ্রহ করে তা মুক্তিবাহিনীর নিকট প্রেরণের ব্যবস্থা করতেন।
মুজিবনগর সরকার গঠন করা হয় কেন?
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ই এপ্রিল 'মুজিবনগর সরকার' গঠন করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য এ সরকার গঠনের কোনো বিকল্প ছিল না।

