• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

১৬ই ডিসেম্বর দুই বন্ধুর মধ্যে কথোপকথন নিম্নরূপ:

আখি: ১৯৭১ সালে আমার মা আর তার বান্ধবীরা গেরিলা বাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করেন।

সাথি: আমার বাবা ছিলেন একজন বাউল শিল্পী। তিনি পাড়ায় পাড়ায় গান গেয়ে অর্থ সংগ্রহ করে তা মুক্তিবাহিনীর নিকট প্রেরণের ব্যবস্থা করতেন।

আখির বক্তব্যে মুক্তিযুদ্ধে সহায়তাকারী যাদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ব্যাখ্যা করো।

আখির বক্তব্যে মুক্তিযুদ্ধে সহায়তাকারী নারীদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা অপরিসীম।

মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। ১৯৭১ সালের মার্চের প্রথম থেকে সারা দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে বহু ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি অনেক নারী অস্ত্রচালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের কেউ | কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন।

অপরদিকে আধত মুক্তিযো্যাদের সেবা, মুস্তিযোদ্ধাদের আশ্রয়দান ও পরপক্ষের তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারীরা। এছাড়া পাক সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত হন প্রায় তিন লক্ষ নারী। তারা আমাদের মুক্তিযুস্থের সহযাত্রী। তাই উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()