- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
দৃশ্যকল্প-১: 'ক' নামক অঞ্চল তাদের সকল প্রকার সুবিধা ও ভবিষ্যৎ ভাগ্য উন্নয়নের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। উত্ত পরিষদ সকলের দাবি, সুযোগ সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর।
দৃশ্যকল্প-২:
কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কররে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ বেদী
ওরে ও তরুণ ঈষাণ, বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর, প্রাচীর ভেদী
জামী গানটি শুনে তার বাবাকে বলল যে, বইতে পড়েছে এ ধরনের সংগীত অনেককেই অনুপ্রাণিত করেছে স্বাধীন বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য। ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন।
দৃশ্যকল্প-১ এ কোন ঘটনার সাথে সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১ এর ঘটনার সাথে মুজিবনগর সরকার গঠনের ঘটনার সাদৃশ্য পরিলক্ষিত হয়'।
১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ২৭শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এর কয়েকদিন পর ১৭ই এপ্রিল এ সরকারের, সদস্যরা মেহেরপুরের মুজিবনগরে (তৎকালীন বৈদ্যনাথতলা) শপথগ্রহণ করেন। এ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দীন আহমদ।, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম; অর্থমন্ত্রী এম, মনসুর আলী; স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ. এইচ. এম. কামারুজ্জামান এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ নিয়ে এই সরকার পরিচালিত হয়। এই সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠিত হয়। মুজিবনগর সরকারের প্রধান কাজ ছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন।
দৃশ্যকল্প-১ এ 'ক' নামক অঞ্চল তাদের সকল প্রকার সুবিধা ও ভবিষ্যৎ ভাগ্য উন্নয়নের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করে। এই পরিষদ। সকলের দাবি, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই ঘটনার সাথে ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের মিল আছে। মুজিবনগর সরকার গঠন করা হয় বাংলাদেশিদের সাথে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের প্রতিকারের মাধ্যমে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ ভাগ্য উন্নয়ন অর্থাৎ স্বাধীনতার জন্য। এ সরকারই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে সকলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে।

