• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা
বাংলাদেশের স্বাধীনতা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

নজরুল সাহেব তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় জাদুঘর পরিদর্শনে যান। সেখানে একটি গ্যালারির কিছু দৃশ্যের ওপর তাদের চোখ আটকে যায়। চিত্রে বহু যুদ্ধাস্ত্র ও যুদ্ধের খণ্ড চিত্র ধারণ করা হয়েছে। নিরীহ জনগণের ওপর জুলুম, নির্যাতন, তাদের বাড়ি-ঘর ও সহায়-সম্পত্তি ধ্বংস, পাল্টা আক্রমণ এবং, গ্যালারির শেষ প্রান্তে অত্যাচারীদের আত্মসমর্পণের দৃশ্য দেখে তারা অত্যন্ত ব্যথিত হওয়ার পাশাপাশি আনন্দিতও হয়।

গ্যালারির শেষ প্রান্তের দৃশ্যাবলি দেখে পরিদর্শকদের মনে যে আনন্দানুভূতি জাগ্রত হয় তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

মুক্তিযুদ্ধের প্রথমদিকের ইতিহাস ছিল বেদনাদায়ক, কষ্টদায়ক। কিন্তু এর শেষ দিকে পাকিস্তানিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ছিল অনেক আনন্দদায়ক এবং উল্লাসের।

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক-হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে বাঙালিরাও পাল্টা আক্রমণ চালায়। তাদের সকল আক্রমণ প্রতিহত করে মুক্তিযোদ্ধারা তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। হানাদার বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের দৃশ্য দেখলে আনন্দে মন ভরে ওঠে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদেরকে পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে। মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই, সমগ্র দেশবাসীর দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তার মাধ্যমেই স্বাধীনতা অর্জিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে ধর্ম, বর্ণ, জাতি, নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। ডিসেম্বরের প্রথম দিকে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় মিত্রবাহিনী যোগ দিলে যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়। অবশেষে ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩,০০০ সৈন্যসহ জেনারেল নিয়াজী আত্মসমর্পণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার যে সূচনা হয়েছিল ১৬ই ডিসেম্বর তা পূর্ণতা পায়। বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরিশেষে বলা যায়, হানাদার বাহিনীর আক্রমণের প্রতিরোধে বাঙালিদের পাল্টা আক্রমণ এবং তাদের আত্মসমর্পণের দৃশ্য আমাদের যেমন আনন্দিত করে, তেমনি বাঙালি হিসেবে আমাদের গর্বিত করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()