- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'A' ও 'B' একটি দেশের দুটি অঞ্চল। কিন্তু দেশ শাসনের ক্ষেত্রে 'A' অঞ্চলের মানুষের প্রাধান্য বেশি। বাজেটে 'B' অঞ্চলের জন্য। মোট বরাদ্দের চার ভাগের এক ভাগ রাখা হতো। 'B' অঞ্চলের একজন নেতা এসব সমস্যা সমাধানের পাশাপাশি কিছু পরিকল্পনা হাতে নেন ফলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু 'B' অঞ্চলের মানুষের তীব্র আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়।
উদ্দীপকের ২য় অংশের প্রভাবই ছিল ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়"- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ কর।
উদ্দীপকের দ্বিতীয় অংশটি হলো ১৯৬৬ সালের ছয় দফা দাবি। ঐতিহাসিক এ ছয় দফার প্রভাবই ছিল ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়- বক্তব্যের সাথে আমি একমত।
৬ দফা বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা ওঠে এসেছে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি আখ্যা দিয়ে ব্যাপক দমনপীড়ন শুরু করে। ফলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। এ আন্দোলনের ফলে ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়। ইয়াহিয়া খান একটি সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। ১৯৭০ সালে আয়োজিত এ সাধারণ নির্বাচনে ৬ দফাকে নির্বাচনি ইশতেহার হিসেবে ঘোষণা করা হয় এবং এ নির্বাচনকে ৬ দফার পক্ষে গণভোট হিসেবে অভিহিত করেন।
সুতরাং, উদ্দীপকের দ্বিতীয় অংশে আলোচিত ঐতিহাসিক ৬ দফার প্রভাবই যে ছিল ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় তা নিশ্চিতভাবে বলা যায়।

